তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের
তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে…

