মৌলভীবাজার পৌর বিএনপি’র দায়িত্বে কামাল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও পরিচালনার স্বার্থে মৌলভীবাজার পৌর বিএনপি’র নির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও…

মুসাফ্ফায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সনজিত কুমার শীল, আরব আমিরাত: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুসাফ্ফা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ অক্টোবর আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফা সানাইয়ায় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুসাফ্ফা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…