ভিসা আবেদনে অতিরিক্ত ফি নিয়ে যা জানালো মর্কিন দূতাবাস

ভিসা সাক্ষাৎকার বা অ্যাপয়েন্টমেন্টসহ ভিসা আবেদনের যে কোনো কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া ও অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস এ আহ্বান জানায়।

পোস্টে দূতাবাস উল্লেখ করে, মনে রাখুন-আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই।

নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন জানিয়ে দূতাবাস আরও উল্লেখ করে, তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এজন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে বার্থ ট্যুরিজম নিয়ে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ অনুমোদিত নয়।

সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে, মূলত সেখানে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *