এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৩৯৩
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার…

