মাদক ও কিশোর গ্যাং মুক্ত আধুনিক উত্তর মাদার্শা গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিনিধি: মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও ইভটিজিং মুক্ত একটি সচেতন, নিরাপদ ও আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রার্থী এস এম মোদাচ্ছের শাহ্-এর উদ্যোগে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে এই সভার আয়োজন করা হয়। মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য…

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ২২ নভেম্বর চট্টগ্রাম সফর

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আগামী ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম সফরে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আমীরে জামায়াতের এ গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে…

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পড়ে নিহত-১

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা মোড়ে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় একটি প্রাইভেটকার। এতে নিচে সড়কে সাইকেল চালাতে থাকা এক পরিচ্ছন্ন শ্রমিক নিহত ও এক মেয়ে আরোহী সহ গাড়ির চার আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলিভেটেড…

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৩৯৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার…

তারেক রহমানের সঙ্গে লন্ডনে চসিক মেয়রের সাক্ষাৎ, নগর সরকার গঠনের দাবি জানালেন ডা. শাহাদাত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র ডাঃ শাহাদত নগর সেবা ব্যবস্থায় বিদ্যমান সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের দাবি জানান। বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শনিবার…

চট্টগ্রামে চাল-পেঁয়াজের আড়তে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জ ও পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স। মঙ্গলবার (১১ নভেম্বর) পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না…

চট্টগ্রামে মাদকের চালান ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক বছর আগে ঘটে যাওয়া হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমদের ছেলে। তার বিরুদ্ধে…

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটস-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। উপ-পরিচালক…