অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ফেসবুকের একটি পোস্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাকিস্তানি শিক্ষার্থীর সহায়তায় দীর্ঘ ৫৪ বছর পর নিজের শিকড় ও নারী ছেড়া ধন বাবা মায়ের সন্ধান পেয়েছেন পাকিস্তানি তরুণ সিদ্দিক খান ওরফে ওমর সাদিক (২৮)। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হওয়া মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে সিদ্দিক এখন তাঁর পূর্বপুরুষের ভিটা মৌলভীবাজারের কুলাউড়ায় স্বজনদের…

ঈদের ছুটিতেও ফাঁকা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলছে ঈদুল আজহা উপলক্ষে ছুটি। বিভিন্ন ছুটিতে মৌলভীবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। স্থানীয়দের দেখা গেলেও বাহির থেকে পর্যটক কম এসেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর ছুটি কম ও সারাদেশে হামের সংক্রমণ থাকায় পর্যটকেরা কম এসেছেন। আশানুরূপ পর্যটক না আসায় ব্যবসায়ীরা দুঃশ্চিন্তায় পড়েছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা…

সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। আরও…

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭

দেশে আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর…

ফরিদপুরে ঈদের সকালে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

ফরিদপুর প্রতিনিধি: ঈদের আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, যেখানে ফুলগাছের চারা রোপণকে কেন্দ্র করে সামান্য বাগ্‌বিতণ্ডার জেরে মাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ষাটোর্ধ্ব ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী এবং ঘটনার পর…

বান্দরবানে সমাপ্তি হলো ভূমি সেবা মেলা

বান্দরবানে সমাপ্তি হলো ভূমি সেবা মেলা বাসুদেব বিশ্বাস,বান্দরবান: “ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিনব্যাপী শেষে বান্দরবানে সমাপ্তি হয়েছে ভূমি সেবা মেলার। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা…

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে: সেনাপ্রধান

২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে…

চা শিল্পে রেকর্ড গড়েছে, শ্রমিকদের ভাগ্য বদলায়নি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশে সর্বশেষ মৌসুমে চা উৎপাদনের ১৭১ বছরের ইতিহাসে সর্বোচ্চপরিমাণ উৎপাদনের রেকর্ড গড়েছে। চা বোর্ডের প্রকাশিত তথ্যঅনুযায়ী, ২০১৯ সালে চা উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি। তবে চা শিল্পের এই অগ্রগতি হলেও চা শ্রমিকদের জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) সূত্র জানায়, ২০১৮…

স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা বিকশিত করার লক্ষ্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত বিদ্যমান শিক্ষাক্রম নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি…

আলফাডাঙ্গায় ক্যাব’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মে) বিকাল ৫টায় ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ…