চুয়াডাঙ্গায় যৌথ অভিযান: নকল টয়লেট্রিজ তৈরিতে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৩ আগস্ট) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা এলাকায় হেনা কনজুমার প্রোডাক্ট কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরী ও বাজারজাত করার অভিযোগে মাসুদ রানা নামের এক ব্যবসায়ী কে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, র‍্যাবের গোপন সংবাদের মাধ্যমে আমরা জানিতে পারি এখানে অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী যেমন হারপিক,ফ্লোর ক্লিনার,ডিটারজেন্ট, টায়ারজেল ইত্যাদি তৈরি ও বাজারজাত করা হচ্ছে। আমরা সরজমিনে এসে সত্যতা নিশ্চিত করতে পারি।এখানকার মালিক স্থানীয় কাগজপত্র দেখাতে পারে নি।তারা বাইরের কাগজপত্র নিয়ে অবৈধভাবে এগুলো তৈরি করছে।যার কারনে প্রতিষ্ঠানটির মালিক কে ভোক্তা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এবং দ্রুত কাগজপত্র দাখিল করার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও র‍্যাব-১২ এর একটি টিম।

Facebook Comments Box
Share: