দুবাইস্থ কনসাল জেনারেলের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউএই-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত’ এর পক্ষ থেকে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল জনাব রাশেদুজ্জামানের সাথে এক সৌজন্য ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে আয়োজিত এই সভায় জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমকে প্রবাসে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার নানা দিক…

