বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত যুবদল ও দুবাই যুবদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউএই যুবদলের নেতা নীল রতন দাসের সভাপতিত্বে এবং রিপন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইউএই বিএনপির জ্যেষ্ঠ সদস্য সাহেদ আহমেদ রাসেল। সভার শুরুতেই উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সরিয়তউল্লাহ সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত যুবদলের নেতা এইচ এম তারেক, আবু কালাম, দুবাই যুবদলের নেতা আলীনুর ইসলাম, সেলিম হোসেন, সাইদুর রহমান, শাহিদুর রহমান, আনোয়ার হোসেন, রিন্টু, মেহেদী হাসান রেজভী, সোলাইমান খান, তামিম, আসিফ, মামুনসহ বিভিন্ন আঞ্চলিক ইউনিট থেকে আগত যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফয়সাল মিয়া। মোনাজাতে দেশের অগ্রগতি, শান্তি ও দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
