মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন: ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাই দেরা নাইফে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘পতেঙ্গা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসি’।
শুক্রবার (৩১ জুলাই) দেরা বাজারের নাইফ এলাকার বাংলা চ্যানেলের সামনে বুরি মসজিদের পাশে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কুরআন খতমের মাধ্যমে শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা মুহাম্মদ ইমন, মুহাম্মদ সাব্বির রায়হান ও মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত থেকে নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
পতেঙ্গা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এল.এল.সি. থেকে এয়ার টিকিট বুকিং, ভিজিট ভিসা, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ভ্রমণসেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য দ্রুত, নির্ভুল ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি আন্তর্জাতিক সকল যাত্রীর জন্য উন্নতমানের ট্রাভেল সেবা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তি, পেশাদার সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে পতেঙ্গা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এল.এল.সি. এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
