দুবাই সাউথে ওয়ার্কশপ দুর্ঘটনায় অগ্নিকাণ্ড, কোনো হতাহতের ঘটনা ঘটেনি: কর্তৃপক্ষের স্পষ্টীকরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই সাউথ এলাকায় একটি ওয়ার্কশপে দুর্ঘটনার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্পষ্ট করেছে দুবাই কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই সিভিল ডিফেন্সের বরাত দিয়ে দুবাই মিডিয়া অফিস জানায়, মঙ্গলবার রাতে দুবাই সাউথ এলাকার একটি ওয়ার্কশপে আকস্মিক দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর ফলে সেখানে রাখা বেশ…

