কমলগঞ্জে ইয়াবাসহ ১জনকে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইসলামিক মিশনের প্রধান ফটকের সামনে থেকে বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ২৫ পিস ইয়াবাট্যাবলেটসহ কয়েছ মিয়া (২৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের জমশেদ মিয়ার ছেলে। জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সহ কয়েছ মিয়াকে…

কুড়িগ্রামে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর কামারপাড়া ও মোগলবাসা ইউনিয়নের কৃঞ্চপুর ফারাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম পৌর শহরের গাছবাড়ি সংলগ্ন কৃষ্ণপুর কামারপাড়ার মৃত করিমুল্লা (জোগলা)’র পুত্র শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল এক সময় কুড়িগ্রাম আদর্শ…

লক্ষ্মীপুরে অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ অভিযোগের মামলায় শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের…

নোয়াখালীতে স্ত্রী হত্যার প্রধান আসামী ইয়াছিন চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নোয়াখালী জেলার হাতিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী ইয়াছিন মাহমুদ(৩৫) প্রকাশঃ বেলাল’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামি ইয়াছিন মাহমুদ প্রকাশঃ বেলাল (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বয়ারচর আলি বাজার গ্রামের আবুল বাশার প্রকাশঃ আবুল কালামের ছেলে। ২৯ জানুয়ারি’২০২৪ ইং…

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দি থাকাদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি। সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান জানান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলোর হাজার…

বানিয়াচংয়ে গাজা সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি :হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবি কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করে আদায় করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাত ৮টায় বানিয়াচং উপজেলার পাড়াগাও পুড়িহাটির মো: আশরাফ আলীর বাড়ী থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪৫) পিতা আ: করিম,গ্রাম: নুরপুর, উপজেলা :শায়েস্তাগঞ্জ কে…

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নে সিনিয়র-জুনিয়র নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন সৌরভ (২০) নামের যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউনিয়নের বাঁধের হাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ একই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবদুল আউয়ালের…

এবার ড. ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দুদকের চার্জশিট

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার…

কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ০৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । ভূরুঙ্গামারী থেকে চুরি যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল সহ চোরাই কাজে ব্যবহৃত বোল্ডকাটার উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গত ২৬ জানুয়ারি ২০২৪ রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী…

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যা মামলায় থানায় মামলা

পাবনার চাটমোহরের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও আট বছরের শিশু সন্তান রিয়াদ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রাতে লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করে। তবে পুলিশ এখন পর্যন্ত…