আমিরাতে ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড ২০২৬’ জিতলেন বাংলাদেশের মোহাম্মদ ওয়াহিদ

সনজিত কুমার শীল, আবুধাবি প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের প্রবাসী বাংলাদেশি তরুণ মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। তাঁর এ অর্জন প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জন্য গর্ব ও অনুপ্রেরণার উপলক্ষ হয়ে উঠেছে।

আমিরাত সরকারের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়। কর্মক্ষেত্রে দক্ষতা, পেশাগত অবদান ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে জমকালো আয়োজনে ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ বিভাগের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতের শ্রমবাজারে ইতিবাচক অবদান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষকে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দেওয়া হয়। দেশটির বেসরকারি খাতের সফল উদ্যোগ, উদ্যোক্তা ও মেধাবী কর্মীদের স্বীকৃতি দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’-এর এটি ছিল চতুর্থ আসর। এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ প্রবাসে বাংলাদেশের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছেন।

তাঁর এ সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসের প্রতিকূলতা পেরিয়ে কর্মক্ষেত্রে নিজেদেতাঁর এ সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসের প্রতিকূলতা পেরিয়ে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করা বাংলাদেশিদের জন্য এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।তাঁর এ সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসের প্রতিকূলতা পেরিয়ে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করা বাংলাদেশিদের জন্য এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

র যোগ্যতা প্রমাণ করা বাংলাদেশিদের জন্য এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *