মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।…

স্ত্রীসহ কারাগারে বিকল্পধারার সাবেক এমপি আব্দুল মান্নান

সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে…

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২ পুলিশ ক্লোজ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম। মঙ্গলবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে তাদের দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা…

দেশের বাহিরে যেতে আদালতের অনুমতি নিতে হবে ড. ইউনূসের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালের অনুমতি লাগবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. ইউনূসের ছয় মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গতকাল ৪ ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের…

দুই মামলায় মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ দিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে গত…

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (৪০) দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড…

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীসহ ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই থেকে আসা এক যাত্রীর মানিব্যাগে থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নং…

ড. ইউনূসকে অহেতুক গ্রেফতারের ইচ্ছে সরকারের নেই: আইনমন্ত্রী

ড. ইউনূসকে অহেতুক গ্রেপ্তার কিংবা হয়রানি করার ইচ্ছে সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (০৪ ফেব্রুয়ারি) সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই। তার বিরুদ্ধে এনবিআরের…

বেনাপোলে র‌্যাবের হাতে অস্ত্রসহ দুই যুবক আটক

মো. রাসেল ইসলাম: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২টি দেশীয় পিস্তলসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। রোববার (৩ ফেব্রুয়ারী) সকালে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে ও ইয়াসিন একই গ্রামের খোকন ধাবকের ছেলে। এ ব্যাপারে যশোর র‍্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য…

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সৌদি থেকে ২ জনকে গ্রেফতার করে আনা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য…