অনুশীলনে গুরুতর চোটের শিকার হয়ে হাসপাতালে মুস্তাফিজুর রহমান
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে গুরুতর চোটের শিকার হলেন পেসার মুস্তাফিজুর রহমান। বল করে ফেরার সময় তার মাথায় এসে আঘাত লাগে বলের। ঘটনার পর পরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয়েছে মেডিকেল টিম। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে রোববার অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল করছিলেন মুস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন ফিরে…

