গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে হাসপাতালে দেখতে জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী
খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার মারলং পাড়ার ৭ বছরের শিশু গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেছেন জামায়াতে চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন…

