বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বুধবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ…

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান…

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল…

ফরিদপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‘বই জ্ঞানের আলো ছড়ায়’ এই বার্তাকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি…

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি

৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এরপর ১১টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর থেকে ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে উপস্থিত হলে সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের…

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন তিনি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি। এর আগে এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি নির্বাচন…

নওয়াপাড়া হাইস্কুল মাঠে সিনিয়র-জুনিয়রদের মিলনমেলা

হাডুডু–ক্রামবোর্ডে ফিরল গ্রামবাংলার ঐতিহ্য, ৪৬ বছরের পুরোনো ইউনাইটেড ক্লাব চালুর উদ্যোগ আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নওয়াপাড়া গ্রামে বসেছিল প্রাণের মিলনমেলা। নওয়াপাড়া হাইস্কুল মাঠে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এ আয়োজন চলে। এতে গ্রামের প্রবীণ ও নবীন প্রজন্মের মানুষের মিলন ঘটে। হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও গ্রামবাংলার…

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট ৭টি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্যের…

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের সফরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটবাসীর মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল…