শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, সিদ্ধান্ত ভারতের
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি ভারত সরকারের সিদ্ধান্ত।
আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার বাবা শেখ মুজিবুর রহমানই এ আইন করে গেছেন।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে জেলায় জেলায় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে।
এছাড়া দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্স।

