বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান:
“ ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে ডায়াবেটিক হাসপাতাল এর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান ডায়াবেটিক সমিতির সহ সভাপতি মো.ওসমান গনি এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। এসময় বান্দরবান ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, মেডিকেল কনসালটেন্ট ডা. হাফিজা সুলতানা বন্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবান ডায়াবেটিক সমিতির বিভিন্ন সদস্য, ডায়াবেটিস রোগে আক্রান্ত বিভিন্ন রোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা জরুরী। শুরুতেই এই রোগ সনাক্ত করলে এর জটিলতা প্রতিরোধ করা যায় এবং জীবন ও অর্থ বেচে যায়। শৃঙ্খলা, খাদ্য নিয়ন্ত্রণ, কায়িক পরিশ্রম, নিয়মিত ব্যায়াম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়।

এসময় বক্তারা আরো বলেন, ডায়াবেটিস রোগে সবাইকে সচেতন হতে হবে না হলে এই রোগ থেকে নানাবিধ রোগের সৃষ্টি হয় আর মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে আক্রান্ত হয়।

এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী ডায়াবেটিক হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আর রোগীরা তাদের রোগ নির্ণয়ের পাশাপাশি ডায়াবেটিস রোগ সর্ম্পকে বিশদ ধারণা পাচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *