উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সাথে উগান্ডায় স্বীকৃত…

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

বাংলাদেশে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে আবারো কথা উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন। ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো…

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: আগামী ২২ জানুয়ারি (সোমবার) থেকে বান্দরবানের রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন স্থানীয় ও দেশী- বিদেশি পর্যটকরা। এর আগে ২০২৩ সা‌লের ১৪ জুলাই থে‌কে জ‌ঙ্গি অভিযা‌নের কার‌ণে রোয়াংছ‌ড়ি‌র দেবতাখুমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোয়াংছড়ির…

নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি, তবে জাতি সংকট থেকে রেহাই পেয়েছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘খুব একটা অংশগ্রহণমূলক’ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, একটা বড় রাজনৈতিক অংশ শুধু নির্বাচন বর্জনই নয়, তারা এটিকে প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিল। নির্বাচন আয়োজনে আমাদের পথটি কুসুমাস্তীর্ণ ছিল না। সেখানে কণ্টক ছিল, শঙ্কা ছিল। তারপরও সবার সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে। সাময়িকভাবে…

টঙ্গীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা…

বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে টানেলের ভেতর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্যানেলের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের বৈরাগ এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে দায়িত্বরত একজন নৌবাহিনীর…

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে টানা চতুর্থবার জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নতুন মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ…

৭ জানুয়ারি নির্বাচন একপাক্ষিক ও পাতানো: টিআইবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো, যেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫.৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১.৮ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংস্থাটির কার্যালয়ে টিআইবি আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক…

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: পিটার হাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট…

সাংবাদিক ড. রেজোয়ান হোসেন মারা গেছেন

দৈনিক দিনকালের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অদিতি সিদ্দিকী। ড. রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন যাবত কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। গত কিছুদিন ধরে তিনি শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালে…