শ্রীমঙ্গলে ভারতীয় রুপি ও জাল টাকার বিপুল পরিমাণ নোটসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি একটি দলের অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাওঁ ইউপির রুস্তমপুর গ্রাম থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং…

স্কুলের পিকনিকে শিক্ষক-শিক্ষার্থীর মদ্যপান

শিবচরে একটি উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকে যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষার্থীদের একটি মদের বোতল থেকে মদ্য জাতীয় পানীয় পান করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিদের সামনে বোতল নিয়ে বসে থাকতে দেখা গেছে এক শিক্ষার্থীকে। মদ ঢেলে পান ও উল্লাস করার ভিডিও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে…

ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করে প্রবাসী

রাজবাড়ীর পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় আসক্ত হয়ে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত‍্যা করে প্রবাসী স্বামী লিটন শেখ। শনিবার রাতে ‘ইনডিপেনডেন্ট টেলিভিশনকে’ বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার। এ ঘটনায় মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারও…

ঢাবির হলে থেকে উদ্ধার অপহৃত দুই ব্যবসায়ী

অপহরণের চারদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ২ ব্যক্তি হলেন, মোহাম্মদ আব্দুল জলিল ও হেফাজ উদ্দিন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় শাহবাগ থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেন। এই ঘটনায় ৫৪৪ নম্বর কক্ষটি…

পিলখানায় হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা কাঠামোতে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা…

আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব: ড. মুহাম্মদ ইউনূস

পরিস্থিতি যেমনই হোক, নিজের দেশেই থাকবেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস৷ গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷ অনুষ্ঠানে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জানতে চান, বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস ও সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ড. মুহাম্মদ ইউনূস কেন…

পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় বিচার চলবে: হাইকোর্ট

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, পরীমণির বাসা থেকে আইস ও এলএসডি মাদক পাওয়া গেছে। সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। তবে,…

রাজধানীতে ৫০ কিশোর গ্যাং গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা…

খৎনা করতে এসে শিশু আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

সুন্নতে খৎনা করাতে এসে রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই। বুধবার…

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয়

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয় এবং আওয়ামী লীগপন্থিদের ভরাডুবি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে মহিলা সম্পাদিকা, পাঠাগার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের তিন পদ ছাড়া আর কোনো পদে জয়লাভ করতে পারেননি তারা। সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্যানেলের বাহির থেকে দাঁড়ানো বর্তমান সভাপতি আবু আহসান টগর। তিনি পেয়েছেন ১৬২…