কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পার্শ্ববর্তী কয়েকটি দেশসহ লাতিন আমেরিকার কলম্বিয়াতে আজ সোমবার (১০ আগস্ট) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনির্দিষ্টভাবে না হলেও ক্ষয়ক্ষতি ও মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী বোগোতায় বেশ কয়েকটি ভবন খালি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৬ রেকর্ড করলেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটিকে ৭.৪ মাত্রার বলে জানিয়েছে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম কলম্বিয়ার ভূগর্ভের ১০০ কিলোমিটার গভীরে। 

এএফপির সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই কম্পন পাশ্ববর্তী ইকুয়েডর এবং উত্তরের দূরের দেশ পানামা পর্যন্ত অনুভূত হয়েছে এবং এর ফলে বোগোতায় অনেক বহুতল ভবন খালি করে ফেলা হয়েছে।

কলম্বিয়ার চোকো প্রদেশের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, বিভাগটির রাজধানী কুইবদো শহরে অনেকেই আহত হয়েছেন এবং ভবনগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর ক্যালির মেয়রও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পের তীব্রতায় কিছু ভবনের সামনের অংশ ধসে পড়েছে। এএফপি প্রতিনিধিরা জানান, বোগোতায় জরুরি সাইরেন বেজে উঠলে কিছু মানুষকে রাতের পোশাক পরা অবস্থাতেই আতঙ্কিত হয়ে রাস্তায় ছুটে বের হতে দেখা যায়।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। পাশাপাশি সেখানে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *