নিজের ছবির জায়গায় হাঁসের ছবি জুড়ে দিয়ে হাসালেন পিটার হাস

তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ওই অনুষ্ঠানে একপর্যায়ে পিটার হাস নিজের জায়গায় হাঁসের ছবি জুড়ে দিয়ে সবাইকে হাসালেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির দপ্তরে ওই কর্মশালায় ভুল ও অপতথ্যের বিষয়ে পিটার হাস নিজের অভিজ্ঞতা বিনিময় করছিলেন। বক্তৃতায় একপর্যায়ে তিনি নিজের জীবনীতে নিজের জায়গায়…

‘ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে’

ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। অবশ্যই ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমাদের সরকারের সবাই এ বিষয়ে গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ। শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পীযুষ গয়াল এসব কথা বলেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো…

রাজবাড়িতে দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

রাজবাড়ীর পাংশায় শ্বাসরোধ করে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী। শুক্রবার (৯ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে গৃহবধুর বসত বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার…

স্টার গোল্ডের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ কিলি পল ও রোমান খান

বিদেশের মাটিতে বাংলাদেশকে ব্রান্ডিং করছে স্টার গোল্ড গ্রুপের পন্য। শুধু বাংলাদেশিদের মধ্যে নয়, বিদেশিদের কাছেও অত্যন্ত জনপ্রীয় এই ব্রান্ডের পন্যগুলো। কোম্পানির সম্প্রসারণের ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্প্রতি স্টার গোল্ড ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন…

বাঁশখালী গন্ডামারার বহিস্কৃত চেয়ারম্যানের বাড়িতে পুলিশি অভিযান

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: দক্ষিন চট্টগ্রামের উপকূলীয় জনপদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বহিস্কৃত ইউপি চেয়ারম্যান, দেশের সর্ববৃহৎ ১৩২০ মেঃ ওঃ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টের আলোচিত সমালোচিত বিএনপি নেতা লেয়াকত আলীর (৫৪) গন্ডামারার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ নিয়ে লেয়াকতেন নিজ এলাকাসহ সারা চট্টগ্রামে…

হাওরের বুকে সূর্যমুখী দেখতে পর্যটকদের ভিড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর এখন যেন এক হলদে ফুলের রাজ্য পরিবেষ্টিত।‌ গাছে গাছে হলুদ সূর্যমুখী ফুল দেখে মন জুড়িয়ে যায়। হাওরের বুক চিরে হলদে ফুলের রাজ্যে প্রতিনিয়ত পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখী ফুলের হলুদাভাব দৃশ্য সহজেই মানুষকে কাছে টানে।‌ সারি সারি সূর্যমুখী গাছের ডগায় বড় বড় আকারের ফুল, যেন…

ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লাঘাটাছড়া উপ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহযোগিতায় জাইকার অর্থায়নে বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(৮ ফেব্রুয়ারী) বেলা আড়াইটায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে লাঘাটাছড়া উপ প্রকল্প সংলগ্ন মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এ উপলক্ষে সভা…

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজ ভারতের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্য যে ভারতের জনগণ এবং সরকার আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল যদিও নির্বাচন প্রক্রিয়াকে অস্থিতিশীল করার জন্য অনেক…

সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫৪৯ নারী

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১ হাজার ৫৪৯ নারী। ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে তারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এর আগে, সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নপত্র বিক্রি ও জমা…

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে জানান তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “হেলথ চেকআপের জন্য ম্যাডামকে এভারকেয়ার হসপিটালে আনা হয়েছে। কয়েকটি জরুরি পরীক্ষা করতে হবে। এটা…