ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ
এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর দ্রুত শাস্তির দাবি উঠেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে করিডোরে অবস্থান নেন। পরে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান তোলেন। বিভাগের সব…

