কাঠবোঝাই পাওয়ার ট্রিলার উল্টে চালক নিহত
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে (১ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাঠ বোঝাই পাওয়ার ট্রিলার উল্টে ইমান (৩৫) নামক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার ট্রিলারে চাপা পড়ে গুরুতর আহত…

