বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৪ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। ঘানার আক্রা, ভারতের মুম্বাই ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ১৯১, ১৭৯ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। একিউআই স্কোর…

ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির জন্য সরকার কিছু করছে না: আইনমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য সরকার কিছু করছে না বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী দাবি করে বলেন, প্রমাণ থাকার পরেও বিদেশে ছড়ানো হচ্ছে ড. ইউনূসের…

সৌদি ও কাতার থেকে সার কিনবে সরকার

সৌদি আরব ও কাতার থেকে সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই দুদেশ থেকে ২২৪ কোটি টাকার সার কেনা হবে বলে জানানো হয়। এছাড়া, স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ায়রি) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের…

নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিশ্বে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার। সম্ভাবনাময় দেশগুলোর সাথে যোগাযোগ চলছে। মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা বলেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৩১ জানুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ…

কমলগঞ্জে ইয়াবাসহ ১জনকে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইসলামিক মিশনের প্রধান ফটকের সামনে থেকে বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ২৫ পিস ইয়াবাট্যাবলেটসহ কয়েছ মিয়া (২৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের জমশেদ মিয়ার ছেলে। জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সহ কয়েছ মিয়াকে…

মোরেলগঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে রয়েছে সরিষা ফুলের সমারোহ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সরিষার ফুল আর ফুল। এ যেন হলুদে সাজানো মাঠ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে,চলতি মৌসুমে মোরেলগঞ্জে সরিষা চাষের লক্ষমাত্রা…

জনগণকে শাস্তি দিতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া বৃদ্ধির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিনে-রাতে অধিকাংশ সময়ে গ্যাস থাকে না। অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। মিটার ভাড়া এক লাফে দ্বিগুণ বৃদ্ধি ৭ জানুয়ারি নীরবে…

কুড়িগ্রামে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর কামারপাড়া ও মোগলবাসা ইউনিয়নের কৃঞ্চপুর ফারাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম পৌর শহরের গাছবাড়ি সংলগ্ন কৃষ্ণপুর কামারপাড়ার মৃত করিমুল্লা (জোগলা)’র পুত্র শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল এক সময় কুড়িগ্রাম আদর্শ…

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ও সৌদি আরব

বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ বুধবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করেন। খবর বাসসের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব…

দ্রুত পাঠ্যবই মূল্যায়ন করে সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে: এনসিটিবি

নতুন পাঠ্যবই যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনী দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে পাঠানোর কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত যৌক্তিকভাবে বিশ্লেষণ করে তা দ্রুত সংশোধন করা হবে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে ও…