পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

সোলায়মান হাসান: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বাজারমূল্যের তুলনায় কম দামে মানসম্মত দুধ ও ডিম সরবরাহ করা হয়। রমজানে প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ…

৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ৬ পদে জামায়াতে ইসলামী ও ৭ পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। শনিবার দিবাগত রাত (১ মার্চ) ৩টার দিকে জেলা সমিতি ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহমদ কবির। সভাপতি…

মৌলভীবাজারে সবুজের সমারোহে হলুদের ঝলকানি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সবুজের বিস্তীর্ণ মাঠের মাঝে হলুদের ঝলকানি। দূর থেকে মনে হয় যেন সূর্যের টুকরো নেমে এসেছে জমিনে। কাছাকাছি গেলে দেখা যায়, সারি সারি সূর্যমুখী ফুল মুখ তুলে আছে আকাশের দিকে। বাতাসে দোল খাচ্ছে, আর সূর্যের পথ অনুসরণ করে ঘুরছে তাদের মুখ। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এখন এমনই দৃশ্য। জেলা সদর,বড়লেখা,জুড়ী ও শ্রীমঙ্গল উপজেলার…

ফরিদপুর-১ আসনে বিএনপির ভরাডুবি: প্রার্থী নির্বাচন ও স্থানীয় ক্ষোভকে দায়ী করছেন নেতাকর্মীরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) ফরিদপুরঃ ফরিদপুর-১ আসনের নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে ভুল প্রার্থী নির্বাচন ও স্থানীয় পর্যায়ের বিতর্কিত কর্মকাণ্ডকে দায়ী করছেন তৃণমূলের একাংশ নেতাকর্মী ও সমর্থকরা। বিশেষ করে আলফাডাঙ্গা উপজেলায় বড় ব্যবধানে ভোটের ফল ঘিরে নানা বিশ্লেষণ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ২৯ হাজারের বেশি ভোটে জয়লাভ করে।…

ফরিদপুর-১ আসনে বিজয়ী ড. ইলিয়াস মোল্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। ২৭ হাজার ৬৬৯ ভোটের…

বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন এর প্রাক্কালে ব্রিফিং

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে সেনাবাহিনীর বান্দরবান জোন এর আয়োজনে জোন এর প্রাঙ্গনে বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন এর প্রাক্কালে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ এসময় যৌথবাহিনী সদস্যদের ব্রিফিং দেন। জোন কমান্ডার বলেন,পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠী যাতে নিবিঘ্নে…

আলফাডাঙ্গা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর মহড়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃআসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হয়। বাস্তব ভোটগ্রহণের আদলে ভোট গ্রহণ ও কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা অনুশীলন করা হয়। উপজেলায় যৌথবাহিনীর উদ্যোগে আয়োজিত এ…

শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের…

আড়াইহাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নজরুল ইসলাম আজাদের

সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ধানের শীষে জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আড়াইহাজারকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “আপনাদের ভোটে জয়ী হতে পারলে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত আড়াইহাজার আপনাদের উপহার দেব।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে…

আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খাঁনের পক্ষে ইসলামী আন্দোলনের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আলফাডাঙ্গা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম বাজারে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পীর সাহেব চরমোনাই সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁনের (ফুটবল মার্কা) সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখা এই সভার আয়োজন করে। ‘ইনসাফ কায়েমের লড়াইয়ে ফুটবল মার্কায় ভোট দিন’ অনুষ্ঠানে প্রধান…