ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি, শাস্তি বাড়লো কয়েকগুণ

ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ সব ধরনের বিকাশমান তামাকপণ্য নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ অধ্যাদেশ জারি করে। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার…

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।  রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের…

রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে…

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে…

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি। গুলিবিদ্ধ…

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক…

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে। মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনতিবিলম্বে দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র…

ডিবি হেফাজতে আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবিপুলিশ। রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছে আনিস। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি আমার দেশকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য…

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-২ আব্দুল…

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায়…