চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আবেদুর রহমান সঙ্গীয়…

রাজবাড়িতে দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

রাজবাড়ীর পাংশায় শ্বাসরোধ করে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী। শুক্রবার (৯ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে গৃহবধুর বসত বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার…

জাবির ধর্ষণের দায় এড়াতে পারে না জাবি কর্তৃপক্ষ: র‍্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক (মুখপাত্র) কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় মাদক, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। কারণ এই সকল ঘটনায় বহিরাগতদের প্রবেশের দায় কর্তৃপক্ষকে নিতে হবে। সম্প্রতি স্বামীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনারও দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের…

চুরির নাটক সাজিয়ে মা-মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতা

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজান ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মুন্সী মেম্বার মো. মেহরাজকে (৪৮) দিয়ে ঘরের সিঁধ কাটিয়ে গরু…

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।…

স্ত্রীসহ কারাগারে বিকল্পধারার সাবেক এমপি আব্দুল মান্নান

সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে…

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২ পুলিশ ক্লোজ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম। মঙ্গলবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে তাদের দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা…

দেশের বাহিরে যেতে আদালতের অনুমতি নিতে হবে ড. ইউনূসের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালের অনুমতি লাগবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. ইউনূসের ছয় মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গতকাল ৪ ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের…

দুই মামলায় মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ দিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে গত…

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (৪০) দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড…