চট্টগ্রামের কোতয়ালীতে ৩ কোটি টাকার ইয়াবা সহ প্রাইভেট কার আটক
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায় একটি প্রাইভেটকারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে…

