বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জে ৫৪ থানায় ওসি পদে ব্যাপক রদবদল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বৃহত্তর চট্টগ্রামের মোট ৫৪টি থানার ওসি পদে বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামে সাতটি থানা, উত্তর চট্টগ্রামে ১০টি, কক্সবাজারের ৯টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট ২৮টি থানায় নতুন ওসি আসছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত…

নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ

নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয়…

উপজেলার সিএ চাকরিতে তিন মাসেই কোটিপতি!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলা পরিষদের কাম-কম্পিউটার(সিএ)অনুপ দাশ। তার পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায়। তিনি সবুজবাগে সুদৃশ্য নিদারুণ একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন। তিন মাসেই কোটিপতি বনে গেছেন রাজনগর উপজেলা পরিষদের সিএ অনুপ দাস। চেক জালিয়াতি ও প্রতারণা করে অতি অল্প সময়ে বিপুল টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু…

কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান…

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদকে (পুতুল) পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ…

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) কে পৃথক দুই মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শেখ পরিবার ছাড়া অন্য…

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে দুদকের বক্তব্য

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ভল্ট থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণের মালিকানা কেবল তাঁর ব্যক্তিগত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। বুধবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। দুদক মহাপরিচালক বলেন, জব্দ করা স্বর্ণালংকারের একটি অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, একটি…

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।  এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। এ তথ্য…

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটি ভাঙার সময় সিআইসিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে লকারের একটি সিজার লিস্ট প্রস্তুত করা হচ্ছে। এর আগে লকার দুটি জব্দ…

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন…