জাতীয় পার্টিকে সংসদের বিরোধী দল করে প্রজ্ঞাপন জারি
দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিরোধী দলের নেতা হয়েছেন জিএম কাদের ও উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের পক্ষে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে.এম আব্দুস সালাম। এতে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল…

