ইউনুসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে সংবাদ নয়, বিজ্ঞাপন ছাপা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শ্রমিক-কর্মচারিরাই ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। আর ইউনুসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে সংবাদ নয় বিজ্ঞাপন ছাপা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত একটি বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,…

একঘন্টা আটক রেখে ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ হেফাজতে নিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল…

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দি থাকাদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি। সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান জানান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলোর হাজার…

৭ জানুয়ারি সমকামী নির্বাচন হয়েছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন কারও কারও কাছে সমকামী নির্বাচন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে মঞ্চস্থ নাটকে দেশের ৯৪ শতাংশ মানুষ আওয়ামী লীগকে না করে দিয়েছিল। এটা ডামি নির্বাচন ছিল। কারও কারও…

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও নির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে…

ড. হাছান মাহমুদকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহমুদকে সম্বোধন করা এক চিঠিতে শেখ আবদুল্লাহ ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্কের ‘মসৃণ উন্নয়ন’…

আওয়ামী লীগ সরকার দেশে আবারো বাকশাল কায়েম করেছে: মঈন খান

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে আবারো বাকশাল কায়েম করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের আন্দোলন একদলীয় বাকশালী সরকারের বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন। ক্ষমতা বা অর্থের মোহে নয়, আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি বলেন,…

আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার: ওবায়দুল কাদের

গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ৪১ ভাগেরও বেশি ভোট দিয়েছে জনগণ।…

স্বতন্ত্ররা আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করতে চায়: ওবায়দুল কাদের

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা নতুন নামে নয়, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দ্বাদশ সংসদে নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিরা। সেসময় স্বতন্ত্র এমপিরা এমন কথা জানায়। বৈঠকের পর গণমাধ্যমকে এমনটা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিদের…

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়। স্বতন্ত্র সংসদ সদস্যদের…