ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: আগামী ২২ জানুয়ারি (সোমবার) থেকে বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন স্থানীয় ও দেশী- বিদেশি পর্যটকরা। এর আগে ২০২৩ সালের ১৪ জুলাই থেকে জঙ্গি অভিযানের কারণে রোয়াংছড়ির দেবতাখুমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোয়াংছড়ির…

