যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস): রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। চিকিৎসক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের সংকট রয়েছে। এ ছাড়া টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা…

