আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-১ আসনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নে দলীয় সমর্থন বাড়াতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। টগরবন্দ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম খাজার নেতৃত্বে চরডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে…

