কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহ কামারখন্দ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুর কামারখন্দ প্রেসক্লাবের হল রুমে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিক
সাংগঠনিক সম্পাদ ওমর ফারুক ভুইয়া।

দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ এর তফসিল ও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হয় ১৬ এপ্রিল। ১৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২১ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। মনোনয়ন প্রত্যাহারের দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনিলে ২ মে শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক নির্বাচনের গঠিত নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম সরকারকে নিয়ে গঠিত উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাসলিম হাসানকে নিয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভুইয়াকে ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ সার্কেল, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *