আড়াইহাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোলায়মান হাসান : “হৃদয়ে বাংলার মুখ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় দৈনিক দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তরের আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, শাহজাহান কবির, বাদল আহমেদ, রফিকুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, সোলায়মান হাসান, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার, জাইদুল হকসহ অনেকে।

বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা দৈনিক দেশ রূপান্তর অল্প সময়েই দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর অন্যতম হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং অনিয়ম-দুর্নীতি চিহ্নিত করে তা সংশোধনে কার্যকর ভূমিকা রাখবে দেশ রূপান্তর।

অনুষ্ঠান শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে কেক কাটা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *