বান্দরবানে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ | সমাপনী দিনে ১০মে (রবিবার) দুপুরে বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ| এসময় বালক ও বালিকাদের ১০০মিটার বুক সাতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|

এসময় বালকদের বুক সাঁতার প্রতিযোগীতায় ১ম হয় বান্দরবান সদর উপজেলা দলের রাও ম্রো আর ২য় স্থান অর্জন করে রোয়াংছড়ি উপজেলা দলের খামচং ম্রো| চিৎ সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে রুমা উপজেলা দলের প্রেননৈই ম্রো আর ২য় স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের মেনচা ম্রো| প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের রেমচং ম্রো আর ২য় স্থান অর্জন করে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের রামখেল থাং| অন্যদিকে বালিকাদের বুক সাঁতার প্রতিযোগীতায় ১ম হয় বান্দরবান সদর উপজেলা দলের সংলত ম্রো আর ২য় স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলা দলের কুলেন ম্রো| চিৎ সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলা দলের পাইংছি ম্রো আর ২য় স্থান লাভ করে রোয়াংছড়ি উপজেলা দলের রুওসং ম্রো| প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের ছংমুন ম্রো আর ২য় স্থান অর্জন করে রোয়াংছড়ি উপজেলা দলের তাই পাও ম্রো| প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন| এসময় সহকারী কমিশনার মো.আতিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন| গত ২মে থেকে সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শুরু হয়, আর এবারের প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করে|

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *