কাঠবোঝাই পাওয়ার ট্রিলার উল্টে চালক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে (১ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাঠ বোঝাই পাওয়ার ট্রিলার উল্টে ইমান (৩৫) নামক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার ট্রিলারে চাপা পড়ে গুরুতর আহত…

জেল থেকে বেরিয়েই প্রবাসীর স্ত্রীকে প্রাননাশের হুমকি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের দায়ে মামলায় আদালত থেকে আসামীরা জামিনে বেড়িয়ে বাদীকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি জিডি( নং ১২১৭) দায়ের করেছেন। এদিকে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে ধাওয়া…

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহান ভাষা আন্দোলনের মাসের প্রথমদিন বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৪’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৪টায় মেলার উদ্বোধন করেন তিনি। এর আগে সাহিত্য বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী। এবারের মেলার…

আবারও দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে

আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমলো ২০ বিলিয়ন ডলারের নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসাবে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) গ্রস রিজাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। বছরের শুরুতে যা ছিল ২৭ বিলিয়ন মার্কিন ডলার।…

বেনাপোলে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল দিঘীরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৫০) ও মনির হোসেন (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলেন, বেনাপোল পৌরভার দিঘীরপাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী ফাতেমা ও চট্টগ্রামের কর্ণফুলী থানার শফিকের ছেলে মনির…

শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

বেনাপোল প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের কাজে অসহযোগীতা, অসস্মান ও অসদাচরণের অভিযোগে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সবধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার(০১ ফেব্রুযারী) বিকালে গণমাধ্যমকর্মীরা একটি বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানাতে সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকর্মীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কোন সংবাদ সংগ্রহের জন্য গেলে তার অফিস কক্ষে ঢোকার অনুমতি বা…

মৌলভীবাজারে আস্থা প্রকল্পের অবহিতকরন সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও রুপান্তরের বাস্তবায়নে জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে আস্থা প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এছাড়াও সভায়…

আরাভ খানকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়

বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেহেলী সাবরীন বলেন, আরাভকে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো তথ্য এলে আমরা জানাতে পারব।…

জামিন পেলেন না মির্জা ফখরুল

প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ মামলার নথি মহানগরে সিআরমিস শুনানির জন্য রয়েছে। তাই বিচারক মামলার নথিপ্রাপ্তি সাপেক্ষে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটনন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুনানি শেষে তার…

জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাসহ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও সৌদি আরব

বাংলাদেশ ও সৌদি আরব নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, জীববৈচিত্র্য এবং এসডিজি অর্জনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌদি আরবের সূরা কাউন্সিলরের স্পিকার ড.আব্দুল্লাহ মো. ইব্রাহিম আল শেখ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে দু’পক্ষই একই মত দেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির…