তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানকে উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে যা করার, তা করবে সরকার। বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা…

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, বহিষ্কার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পাশে দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ৪ জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ, নিঝুম ইফতার। তারা সবাই…

নির্বাচনী সভায় নারী নেতৃত্ব হারাম বলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধিঃ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে ঘিরে সতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে নির্বাচনি পথসভায় “নারী নের্তৃত্ব হারাম” বলা সুন্দরবন ইউনিয়নের বিতর্কিত সেই চেয়ারম্যান একরাম ইজারাদারের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার (২২ জানুয়ারি) রাতে একরাম ইজারাদারকে অভিযুক্ত করে মামলাটি রুজু হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মোংলা থানার…

উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না: রিজভী

জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, জনগণের ইচ্ছার কোন কর্নপাত করে না সরকার। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী…

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ছাড়েন মন্ত্রী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল…

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আমরা…

কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটা গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে; কিন্তু এ বাংলাদেশে আর কোনোদিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। তিনি বলেন, অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে…

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৯ মার্চ একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির পাশাপাশি দেশের ৯টি…

সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে: ড. মঈন খান

উন্নয়নের রোল মডেল নয়, সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে— এমন প্রশ্ন তোলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। ড. মঈন খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনাই শেষ কথা। বন্দুকের…

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির দুই নেতার পদত্যাগ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু কর্তৃক ঘুষ ও অর্থ বাণিজ্য করার অভিযোগ তুলে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন দলটির দুই নেতা। তারা হলেন, সোনারগাঁয়ের জামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব শাহ মোঃ হানিফ এবং…