বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের…

ন্যাম সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উগান্ডার কাম্পালায় চলমান ন্যাম শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিন স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান তার বক্তব্যে বলেন, “রোহিঙ্গা সমস্যা একটি জটিল সমস্যা। কিন্তু, এই সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সংশ্লিষ্ট সবাইকে দ্বিগুণ…

‘সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী, সন্ত্রাস-চাঁদাবাজ থাকতে পারবেনা’

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: সোনারগাঁ দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, আওয়ামী লীগে কোনো মাদক ব্যবসায়ী , সন্ত্রাসী ও চাঁদাবাজের আমার সাথে ঠাঁই নেই, তাদের আওয়ামীলীগ ছারতে হবে। ক্লিন ইমেজের নেতাদের মাধ্যমে সোনারগাঁকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। যারা দলের নাম ভেঙে গরীবের হক নষ্ট করে তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ…

৭ জানুয়ারি জনগণ সরকারকে লালকার্ড দেখিয়েছেন: চরমোনাই পির

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই। তার প্রমাণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে জনগণ সরকারকে লালকার্ড দেখিয়েছেন। তিনি বলেন, শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষা না থাকলে আমরা জান দিয়ে তা প্রতিরোধ করব। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে দেশ ও সমাজ গঠন করা তো দূরের কথা পরিবার ব্যবস্থা…

উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সাথে উগান্ডায় স্বীকৃত…

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

বাংলাদেশে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে আবারো কথা উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন। ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো…

আড়াই বছর পর জামিনে মুক্ত জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী

মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার জামিননামা কারাগারে আসার পর তা যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৬ মার্চ…

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং। গিনটিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য…

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংযে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি…

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিম। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক…