আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার: ওবায়দুল কাদের

গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ৪১ ভাগেরও বেশি ভোট দিয়েছে জনগণ।…

স্বতন্ত্ররা আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করতে চায়: ওবায়দুল কাদের

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা নতুন নামে নয়, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দ্বাদশ সংসদে নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিরা। সেসময় স্বতন্ত্র এমপিরা এমন কথা জানায়। বৈঠকের পর গণমাধ্যমকে এমনটা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিদের…

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়। স্বতন্ত্র সংসদ সদস্যদের…

জাতীয় পার্টিকে সংসদের বিরোধী দল করে প্রজ্ঞাপন জারি

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিরোধী দলের নেতা হয়েছেন জিএম কাদের ও উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের পক্ষে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে.এম আব্দুস সালাম। এতে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল…

রাজধানীর মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিনাভোটের সরকারকে জনগণ প্রত্যাখান করেছে। তাই জনগণের বুকে গুলী চালিয়ে আওয়ামী ফ্যাসীবাদের শেষ রক্ষা হবে না বরং রাজপথ রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ সকালে রাজধানীর…

জাতীয় পার্টি থেকে কাদের-চুন্নুকে অব্যাহতি দিলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন বেগম রওশন এরশাদ। রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম…

নির্বাচনে ভারত আমাদের পাশে জোড়ালো ভাবে দাঁড়িয়েছিল: ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ভারত আমাদের পাশে জোরালোভাবে দাঁড়িয়েছে। এটা খুব জরুরি ছিল, যা আমাদের স্বীকার করতেই হবে। কারণ, কোনো কোনো বিরোধীদল কোনো বিদেশি শক্তির সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল।’ আজ রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এসব…

রোয়াংছড়িতে বীর বাহাদুর উশৈসিং এমপিকে গণসংবর্ধনা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে হাজারো মানুষের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও উপজেলা শিশুপার্ক চত্বরে গণসংবর্ধনা এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি (শুক্রবার) সকালে রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে…

গণভবনে আমন্ত্রণ পেলেন স্বতন্ত্র এমপিরা

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সব সতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…

ময়মনসিংহ সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন, জেলা পরিষদ, ৯টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন কমিশন সচিব জাহাংগীর আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩৩টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র…