৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

টেলিটকের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় মোট পাঁচটা প্রকল্প বাস্তবায়ন করেছি চীনের…

শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর

যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকাল ১১ টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবির সৈনিকের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবির…

প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের শুভেচ্ছা ও অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন। এ সময় দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত…

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় রাষ্ট্রদূত পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে পাঠানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর অভিনন্দনপত্র পড়ে শোনান এবং তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

কণ্ঠশিল্পী মমতাজের দুই কর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

এবার মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দুই কর্মীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন সময়ে হরিরামপুরে এক ইউপি সদস্যকে নৌকার প্রতিকের পক্ষে কাজ না করায় শারীরিকভাবে আঘাত এবং প্রাণনাশের হুমকি প্রদান করার বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো….

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ছাড়েন মন্ত্রী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল…

উঠল নিষেধাজ্ঞা: পর্যটকরা যাচ্ছেন বান্দরবানের পর্যটনকেন্দ্র দেবতাখুমে

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক ভ্রমণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ির স্টেশনগুলোতে ভীড় করছেন পর্যটকেরা। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলন, পাহাড়ে জঙ্গি সংগঠনের আস্তানা এবং পাহাড়ে র‌্যাবের অভিযান…

বিমানের সৌদিগামী ফ্লাইট দুই ঘন্টা উড়ে ফিরে এলো শাহজালালে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়ে দুই ঘণ্টা উড়ে আবার ফিরে এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। বিমান সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপর ফ্লাইটটির ক্যাপ্টেন এয়ার…

সৌখিন মৎস্য চাষী থেকে সফল উদ্যোক্তা আলফাডাঙ্গার তুহিন

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা বিদ্যাধর গ্রামের তরুণ উদ্যোক্তা তাজমিনউর রহমান তুহিন গত চার বছর আগে পতিত জমিতে শখের বসেই মাছের ঘের গড়ে তুলেছিলেন। এরপর যেন আলাদীনের চেরাগের মতোই তা স্বপ্ন পূরণের সারথি হয়ে উঠে। চার বছর পরে আজ সেই মাছের ঘের যেন এক বিশাল মৎস্য সাম্রাজ্য। প্রায় ২২ একর জমির উপর ছোট-বড়…

১৭০ বছরের রেকর্ড চা উৎপাদনে, তবে রপ্তানি বাড়বে না

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিগত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে। অনুকূল আবহাওয়ার সুবাদে দেশে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হয়েছে। সদ্য…