বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের সফররত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা এ অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচনে…

