ঈদের ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পাচ্ছে চাকরিজীবীরা। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে কর্মরতদের ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার (৩১ মার্চ) অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদিত’ নির্দেশনায় বলা হয়,…

স্বাধীনতা দিবসে বঙ্গভবনের সংবর্ধনায় ভুটানের রাজা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এ সময় পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে সই করেন রাজা। বঙ্গভবন সবুজ চত্বরে সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক আসার পর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে রাষ্ট্রপতি, রাজা ও…

হাফেজ মাওলানা আবু ইউসুফ মারা গেছেন

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। বাংলাদেশ…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে এসময় আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আমিরাত

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি আমিরাতের এই আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন…

আসন ফাঁকা সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার পোস্টের জবাব যা জানালো বিমান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লন্ডন-ঢাকা ফ্লাইটের আসন ফাঁকা পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লন্ডন-ঢাকা ফ্লাইটের আসন ফাঁকা সংক্রান্ত একটি পোস্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি নিয়ে বিমানের সন্মানিত যাত্রী এবং সর্বসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্যতম আইকনিক প্রতিষ্ঠান জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ…

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সরকারিভাবে…

জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের নাবিকদের হত্যার হুমকি

আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির ২৩ জন নাবিক। এরই মধ্যে ভয়ানক হুমকির খবর ভেসে এসেছে জিম্মি জাহাজটি থেকে। মুক্তিপণ না পেলে বাংলাদেশি জিম্মি নাবিকদের এক এক করে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে…

শাবিপ্রবি ক্যাম্পাসে ‘গণ ইফতার’ কর্মসূচি পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি না করতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ক্যাম্পাসে ‘গণ ইফতার’ কর্মসূচি পালন হয়েছে। রমজানের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাগরিবের আগ থেকেই হাতে ইফতারসামগ্রী নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে জড়ো হতে থাকেন। পত্রিকার কাগজ ও জায়নামাজ বিছিয়ে সারিতে বসেন। ইফতারের আগে…

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সদস্য হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরই মধ্যে শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারকে…