ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগীতা চায় সৌদি আরব

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন সৌদি আরব এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত। দুজনের সঙ্গে দেশের খেলাধুলা নিয়ে কথা হয়েছে। সেখানেই আলোচনাকালে বাংলাদেশ, সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় পাপন বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা তুলে ধরেন। সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল র‍্যাংকিং পার্থক্যটা অনেক বেশি হলেও পাপন জানিয়েছেন, এসব…

জাতীয় সংসদ নির্বাচন যেমনই হোক, উপজেলা পরিষদ নির্বাচন আরও ভালো হবে: ইসি

জাতীয় সংসদ নির্বাচন যেমনই হোক, উপজেলা পরিষদ নির্বাচন আরও ভালো হবে, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইসি সভাপতি ও বিধিমালা সংস্কার কমিটির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিযোগিতা বেশি হয় এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নির্বাচনও সুষ্ঠু…

চাহিদা বাড়ছে, বিশ্বমানের নার্স তৈরিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের নার্সিং সেক্টরকে বিশ্বমানের করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তবে এর জন্য কানাডাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন,…

১৯৭৫ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ১৯৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। নানা ধরনের অপকর্ম করে বিএনপি-জামায়াত এবারের নির্বাচন ঠেকাতে চেয়েছিল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। আজ বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী…

মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে প্রবেশ করলো বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ফলে নতুন আগত ৬৩ জনকে নিয়ে দেশটি থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা দাঁড়ালো ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রী করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে…

মিয়ানমার থেকে ছোঁড়া গুলির আঘাতে আহত ৫ বাংলাদেশী

রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার: উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আয়ুবুল ইসলাম, রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বুলেটের আঘাতে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার…

২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। বুধবার এ বিষয়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব…

চার ধাপে উপজেলা নির্বাচন, ৪ মে শুরু

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। এরপর এ তথ্য জানান ইসি সচিব…

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গভবনে সাক্ষাৎকালে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন,…

বাংলাদেশ কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না: ওবায়দুল কাদের

ঢাকা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কারও সাথে যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মিয়ানমার সংকট তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সংকট সমাধানে দু’পক্ষের আলোচনা জরুরি বলেও জানান…