নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিশ্বে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার। সম্ভাবনাময় দেশগুলোর সাথে যোগাযোগ চলছে। মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা বলেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৩১ জানুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ…

