Bangla Express

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরপরই তার পদত্যাগের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্পিকার দেশে ফেরার পর ঠিক কখন এবং কীভাবে তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।…

সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কাতারের পথে স্পিকার হাফিজ উদ্দিন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন তিনি। সফরকালে তিনি…

সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। দিনটি উপলক্ষে রংপুরসহ সারা দেশে দোয়া, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ…

প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে…

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, হালান্ডের এমন দানবীয় পারফরম্যান্সে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস গড়লো নরওয়ে।…

সুনাম ও সাফল্যের ২৩ বছর: দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২রা জুলাই রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের…

বান্দরবানে বিনামুল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসার উদ্যোগ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে| বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়| সংবাদ সম্মেলনে…

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বুধবার (০১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় আগ্রহীদের উদ্দেশ্যে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে…

বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন,…

দুবাইস্থ কনসাল জেনারেলের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউএই-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত’ এর পক্ষ থেকে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল জনাব রাশেদুজ্জামানের সাথে এক সৌজন্য ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে আয়োজিত এই সভায় জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমকে প্রবাসে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার নানা দিক…