Bangla Express

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করার পর মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত কৌশলগত জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটে…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি। আজকের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান…

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম…

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্য…

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গত বৃহস্পতিবার সচিব…

সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ​বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই…

ভিসা বাতিল হওয়া ৯৮৫ জন প্রবাসীর তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসীদের আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রবাসীদের টানা দাবির পর গঠিত জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পাওয়া আড়াই হাজার আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর সঠিক তথ্য যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো…

আমিরাতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক তারিক রহমান ছানুকে পনাইরচক প্রবাসী সংস্থার গণসংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক এবং পনাইরচক প্রবাসী সংস্থার উপদেষ্টা তারিক রহমান ছানুকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শারজায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পনাইরচকের পাশাপাশি অত্র এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রবাসে থেকে দেশের ও এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ…

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সাথে পৃথক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সার্বিক কল্যাণের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি (Positive Branding) উজ্জ্বল করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় প্রবাসে কর্মরত…

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই বড় ধরনের এই পতন দেখা যায়। খবর রয়টার্সের।  আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে…